গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গোবিন্দগঞ্জে নারীসহ ২ জনের রহস্যজনক মৃত্যুঃ দুটি মামলা দায়ের

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নারী সহ ২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের ছোট নারায়নপুর গ্রামের মৃত নূর হোসেনের পুত্র রফিকুল ইসলাম (৬০) ও একই ইউনিয়নের মথুরাপুর গ্রামের ইজার আলীর স্ত্রী আসমা বেগম (৫০)।

রবিবার (২৮ মে) দুপুরেলাশ দুটি উদ্ধার জেলা সদর হাসপাতালের পাঠিয়েছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার এসআই সুজন কবির জানান, মানসিক রোগে আক্রান্ত রফিকুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে লাশ দেখে সন্দেহ হলে আত্মহত্যা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন-   পুলিশকে আরও জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

অপরদিকে এসআই অনিমেষ জানান, আসমা বেগম নামের অপর এক নারী পেটের ব্যাথা সহ্য করতে না পেরে ইঁদুর মারা বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎধীন অবস্থায় রবিবার ভোরে তিনি মারা যান। এই লাশের বগুড়া হাসপাতালের মর্গে ময়না তদন্ত করা হয়েছে।

এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার আলী জানান, থানায় দু’টি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ