গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস শোনান মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রায় আট বছর ধরে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস শুনিয়ে আসছেন। এলাকার নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে আর মুক্তিযুদ্ধের চেতনায় জীবন গড়তে তিনি নিজ আগ্রহে এমন উদ্যোগ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শোনাচ্ছেন মুক্তিযুদ্ধের ইতিহাস।

আরও পড়ুন-   রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কানসোনা গ্রামের সন্তান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য। তিনি একজন জ্যেষ্ঠ সাংবাদিক ও উল্লাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তার লেখা একটি বই ‘একাত্তরের সেই আমি’ প্রকাশ হয়েছে।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, তিনি মহান মুক্তিযুদ্ধকালে ভারতের পানিঘাটায় সামরিক প্রশিক্ষণ নেন। সে সময় ভারতীয় মিত্র বাহিনী ও মুক্তিবাহিনী সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একজন সক্রিয় বীর মুক্তিযোদ্ধা। তিনি যৌথ বাহিনীতে থেকে দেশের ফুলবাড়ী, চরকাই, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও বগুড়ায় পাক হানাদার বাহিনীর বিপক্ষে যুদ্ধ করেছেন।

আরও পড়ুন-   না ফেরার দেশে চলে গেলেন মদনের কৃতি সন্তান সাংবাদিক আজহার মাহমুদ

প্রায় আট বছর আগে থেকে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এ প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস শুনিয়ে আসছেন। এরই মধ্যে মাধ্যমিক পর্যায়ের, মাদরাসা ও কলেজ মিলে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনিয়েছেন।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, জাতির পরিচয়ের প্রথম ধাপ মহান মুক্তিযুদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নৃশংসভাবে হত্যার পর আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত করা হয়েছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে নিজ আগ্রহ ও উদ্যোগে এ প্রজন্মের শিক্ষার্থীদেরকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শুনিয়ে আসছেন। আর এ প্রজন্মের শিক্ষার্থীরা যেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় তাদের জীবন গড়তে পারেন।

তিনি আরো বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার গৌরব, অহংকার ও মাথা উচু করে দাড়ানোর জায়গাটি এ প্রজন্মের শিক্ষার্থীদেরকে বলা হচ্ছে।

আরও পড়ুন-   ঘূর্ণিঝড় মোখাঃ লন্ডভন্ড সেন্টমার্টিন

উল্লাপাড়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান বলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস শোনানো একটি ভালো উদ্যোগ। এ প্রজন্মের ছেলে মেয়েরা একজন মুক্তিযোদ্ধাকে সরাসরি দেখা , তার মুখ থেকে যুদ্ধের সব কিছু শোনায় তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে। এর সাথে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশপ্রেম ও জীবন গড়বে।

Xrovertourism rovaar ad বিজ্ঞাপন

উল্লাপাড়া জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাংবাদিক আব্দুল বাতেন হিরু বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে জানাতে নিজের মনের তাগিদে তাদের মাঝে বলছেন। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ বলে জানান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…