গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উলিপুরে পুত্রবধূকে হত্যা চেষ্টায় শাশুড়ি গ্রেফতার

Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবীতে ২ সন্তানের জননীকে এসিড খাইয়ে হত্যার চেষ্টায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবারের এ ঘটনায় আহত গৃববধুকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডা. আইরিন বেগম কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে অবস্থার আরও অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও আশঙ্কা কাটেনি।

আরও পড়ুন-    বাতিল নয়, সংস্কার হচ্ছে ডিজিটাল সিকিউরিটি আইন

উলিপুর পৌরসভাধীন জোনাইডাঙ্গা গ্রামের আব্দুল মজিদ রবির কন্যা রেখা বেগমের সাথে নিজাইখামার গ্রামের আব্দুস সালামের পুত্র আনোয়ার হোসেনের প্রায় ১ যুগ আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। ২ লাখ টাকা যৌতুকের দাবীতে দীর্ঘদিন ধরে রেখাকে শারীরিক ভাবে নির্যাতন করে আসছিল শাশুড়িসহ শশুর বাড়ির লোকজন। ঘটনার দিন টাকা নিতে রেখাকে বাবার বাড়িতে যেতে বললে তিনি অস্বীকার করেন। এতে ক্ষীপ্ত হয়ে স্বামী আনোয়ারসহ তার বাড়ির লোকজন রেখাকে হত্যার উদ্দেশ্যে জোড়পুর্বক তার মুখে এসিড ঢেলে দেয়।

এসময় রেখার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে বাবার বাড়ীতে খবর দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। ওই ঘটনায় রেখার মামা আলাউদ্দিন বাদী হয়ে ৩ জনকে আসামী করে মঙ্গলবার উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওসি শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১ নং আসামী আমেনা বেগমকে গ্রেফতার কর জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…