জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওয়শিংটন ডিসির উদ্দেশে রওনা হয়েছেন।
শুক্রবার (২৮ এপ্রিল) জাপানের স্থানীয় সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫৫ মিনিট) জাপানের হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর হতে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে।
প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মার্কিন সময় বিকেল ৩টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
আরও পড়ুন- রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ এবং বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারিত্ব উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। তাকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড আর ম্যালপাস এ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন।
এর আগে আগামী ২৯ এপ্রিল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
যুক্তরাজ্য এবং অন্যান্য কমনওয়েলথ রাজ্যের রাজা ও রানী হিসেবে তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেকের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ৪ মে লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন।




