গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বাণিজ্যিক লেনদেনে নতুন নির্দেশনা

Link Copied!

বিক্রয় চুক্তির অধীনে আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ব্যাংকগুলোকে আন্তর্জাতিক বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৩ জুলাই) এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমদানি ও রপ্তানির সকল এলসি ভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকগুলোকে ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিটস (ইউসিপি) অনুসরণ করতে হয়। দেশের ব্যাংকিং ব্যবস্থাকে বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বিকল্প ব্যবস্থায় বাণিজ্য পরিচালনার ক্ষেত্রেও সমানভাবে আন্তর্জাতিক বিধিমালা অনুসরণ অপরিহার্য।

নতুন নির্দেশনা দিয়ে সার্কুলারে বলা হয়েছে, প্রচলিত এলসি ভিত্তিক ব্যবস্থার পাশাপাশি অনুমোদিত আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে অগ্রিম পরিশোধ ব্যবস্থা, ডকুমেন্টারি কালেকশন এবং ওপেন অ্যাকাউন্ট ব্যবস্থা পরিচালনা করা যেতে পারে, যা বিদ্যমান আমদানি নীতি আদেশ, রপ্তানি নীতি এবং প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এছাড়া বিক্রয় চুক্তির ভিত্তিতে বাণিজ্যিক লেনদেন ডকুমেন্টারি কালেকশন পদ্ধতিতে পরিচালিত হতে হবে। এক্ষেত্রে সকল ব্যাংককে আন্তর্জাতিক চেম্বার অব কমার্সের দেওয়া ইউনিফর্ম রুলস ফর কালেকশন (ইউআরসি) যথাযথভাবে অনুসরণ করতে হবে মর্মে প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…