গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

৮৪ বছর পর ধ্বংসাবশেষ মিলল ৮৬৪ সৈনিক নিয়ে ডুবে যাওয়া জাহাজের

Link Copied!

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৮৬৪ জন সৈনিক ও অস্ট্রেলীয় যাত্রী নিয়ে ডুবে যাওয়া মন্টেভিডিও মারু নামের একটি জাপানি জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। ৮৪ বছর পরে খোঁজ মিলল ওই জাহাজের।

গত শনিবার (২২ এপ্রিল) অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেস বলেছেন, দক্ষিণ চীন সাগরে এটি খুঁজে পাওয়া গেছে।

এসএস মন্টেভিডিও মারু নামের জাহাজটিতে করে যুদ্ধবন্দীদের আনা–নেওয়া করা হতো। ১৯৪২ সালের জুলাইয়ে ফিলিপাইনের উপকূলে জাহাজটি ডুবে নিখোঁজ হয়। প্রায় ৮১ বছর পর লুজন দ্বীপের উত্তর-পশ্চিমাঞ্চলে জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

ঘটনার দিন বর্তমান পাপুয়া নিউগিনি থেকে চীনের হাইনান প্রদেশের দিকে জাহাজটি যাচ্ছিল। একটি মার্কিন ডুবোজাহাজ থেকে চালানো হামলায় জাহাজটি ধ্বংস হয়ে যায়। এ জাহাজে থাকা বিভিন্ন দেশের ১ হাজারের বেশি যুদ্ধবন্দী ও সাধারণ নাগরিক এ মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হয়।

আরও পড়ুন-  রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মোঃ সাহাবুদ্দিন     

এটিকে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ বিপর্যয় বলে উল্লেখ করা হয়েছে। ২৫ এপ্রিল আনজাক দিবসের আগে জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে দিবসটি পালন করা হয়। এদিন তারা সব সামরিক সংঘাতে নিহত নিজস্ব সেনাদের স্মরণ করে থাকে।

এক ভিডিও বার্তায় মারলেস বলেন, ‘এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার সামুদ্রিক ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ইতিহাসগুলোর একটির সমাপ্তি ঘটল।’

৪ হাজার মিটারের বেশি (১৩ হাজার ১২৩ ফুট) গভীরে ধ্বংসাবশেষটির সন্ধান পাওয়া গেছে। অস্ট্রেলিয়া সরকারের তথ্যমতে, একটি অলাভজনক সামুদ্রিক প্রত্নতত্ত্ব সংস্থা এবং গভীর সমুদ্রে জরিপ পরিচালনাকারী বিশেষজ্ঞরা এ অনুসন্ধান অভিযানে নেতৃত্ব দিয়েছে। এ কাজে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ সহযোগিতা করেছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…