গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে এসপির ঈদ উপহার পেয়ে খুশি তারা

Link Copied!

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফের ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ উপহার পেলেন ২০ জন অসহায় নারী-পুরুষ। এতে ১০ জন নারীকে শাড়ি ও ১০ জন পুরুষকে লুঙ্গিসহ সেমাই-চিনি-দুধ ও চাউল দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে ডিসি কলোনী এলাকায় এসপির বাসভবনে এসব বিতরণ করা হয়। উপহারগুলো হাতে পেয়ে মুখে হাসি ফুটেছে তাদের।

উপকারভোগীরা লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর এলাকার বাসিন্দা। তারা দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ও ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) সাজ্জাদুল কবীর উপস্থিত ছিলেন।

এসপি মাহফুজ্জামান আশরাফ বলেন, ঈদ সবার জন্য রঙিন হয়ে উঠুক। সেই চেষ্টায় কয়েকদিন ধরে বিভিন্ন এলাকার অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গিসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় আবিরনগর গ্রামের ২০ জন অসহায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…