গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

শতাধিক ইউপি, উপজেলা, পৌরসভার বিভিন্ন পদে ভোট বৃহস্পতিবার

Link Copied!

দেশের শতাধিক ইউনিয়ন পরিষদ (ইউপি), কয়েকটি পৌরসভা ও উপজেলায় সাধারণ এবং উপ-নির্বাচন হবে বৃহস্পতিবার (১৬ মার্চ)। এরই মধ্যে নির্বাচন আয়োজনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার ৪৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ, ৭০ ইউপিতে চেয়ারম্যান পদসহ অন্যান্য পদে উপ-নির্বাচন হবে। এছাড়া, তিনটি পৌরসভায় সাধারণ ও ছয়টিতে বিভিন্ন পদে উপ-নির্বাচন এবং একটি উপজেলায় সাধারণ ও দুইটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

যে ৪৬ ইউপিতে সাধারণ নির্বাচনঃ সিলেটের ফেঞ্চুগঞ্জের ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ; সিলেট সদরের খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার; মেহেরপুরের সদরের আমদহ; গাইবান্ধার ফুলছড়ির ফজলুপুর; বরগুনার তালতলীর শারিকখালী; পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জ; চুয়াডাঙ্গার জীবননগরের উথলী, কেডিকে, মনোহরপুর, বাঁকা, হাসাদহ ও রায়পুর; আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাঁস; টাঙ্গাইলের ঘাটাইালের সাগরদিঘী; গাজীপুর সদরের মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী; নরসিংদী সদরের মহিষাশুড়া ও নুরালাপুর; ফরিদপুর সদরের ঈশানগোপালপুর, চরমাধবদিয়া, নর্থচ্যানেল, আলিয়াবাদ, ডিক্রীরচর, মাচ্চর, অম্বিকাপুর, কৃষ্ণনগর, কানাইপুর, কৈজুরী ও গেরদা; কুমিল্লার বরুড়ার শিলমুড়ি (দক্ষিণ) ও শিলমুড়ি (উত্তর); দাউদকান্দির বারপাড়া; লক্ষ্মীপুরের রামগতির চর আলগী; এবং চাঁদপুরের হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম।

আরও পড়ুন- রমজানে পণ্যের দাম বাড়ালেই ব্যবস্থা

পৌরসভাঃ চট্টগ্রামের নাজিরহাট, টাঙ্গাইলের এলেঙ্গা ও ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভায় সাধারণ নির্বাচন হবে বৃহস্পতিবার।

উপজেলাঃ কুমিল্লার লালমাই উপজেলায় সাধারণ নির্বাচন হবে। আর চট্টগ্রামের বোয়ালখালী ও বরগুনার আমতলী উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে।

একই দিন ভোটের কথা থাকলেও পিরোজপুরের নাজিরপুর, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ও নরসিংদীর রায়পুরায় চেয়াম্যান পদের উপনির্বাচনে একক প্রার্থী ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…