গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নয়াপল্টনে বিএনপির সমাবেশে শুরু

জে এম আলী নয়ন
January 16, 2023 2:34 pm
Link Copied!

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু করেছে দলটি। সমাবেশের পর মিছিল করার কথা রয়েছে।

আজ সোমবার (১৫ জানুয়ারী) দুপুর ২টায় এ সমাবেশ শুরু হয়।

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ ১০ দফা ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে এ সমাবেশে ও মিছিল করছে দলটি।

দুপুর দুইটায় অনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১টা নাগাদ নয়াপল্টন ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে। এসময় ভিআইপি সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সমাবেশ থেকে সরকার পতনের যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা হতে পারে।

আরও পড়ুন-    স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞানের বিকল্প নেইঃ বিজ্ঞান অলিম্পিয়াডে হাবিপ্রবি উপাচার্য

সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান। সঞ্চলনায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারাদেশে মহানগর, নগর ও উপজেলা পর্যায়ে সমাবেশ ও মিছিল করছে বিএনপিসহ সমমনা দলগুলো। এর মধ্য দিয়ে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি মাঠে গড়ালো। গত ১১ জানুয়ারি গণ-অবস্থান থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

রাজধানীতে বিএনপি ছাড়াও সমমনা দলগুলো একই কর্মসূচি পালন করছে। সকাল ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ ও গণতান্ত্রিক বাম ঐক্য সমাবেশ ও মিছিল করে। দুপুর দুইটায় পান্থপথ এফডিসি সংলগ্ন অফিস সামনে একই কর্মসূচি পালন করবে এলডিপি। বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাব সামনে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ সমাবেশে ও মিছিল করবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন