গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত

জে এম আলী নয়ন
December 31, 2022 9:19 pm
Link Copied!

জাতীয় প্রেস ক্লাবের ২০২৩-২৪ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো আবারও সভাপতি হয়েছেন ফরিদা ইয়াসমিন। আর সাধারণ সম্পাদক পদে নতুন করে নির্বাচিত হয়েছেন শ্যামল দত্ত।

আজ শনিবার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত ৮টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ মোস্তফা-ই-জামিল।

আরও পড়ুন-    লক্ষ্মীপুরে স্বর্ণের দোকানে রহস্যজনক চুরি

ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে জয়ী ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট। বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল থেকে কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়ী শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট। বিএনপি সমর্থিত প্যানেল থেকে ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট।

নির্বাচিতরা আগামী দুই বছর সাংবাদিকদের শীর্ষ এ সংগঠনের নেতৃত্ব দেবেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন