গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মদনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ

Link Copied!

নেত্রকোণা মদনে কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। সার ও বীজ ধান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন।

বুধবার (৩০ নভেম্বর) বিকালে শুরু হয়ে আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) পর্যন্ত সার ও ধান বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধান (উফশী), বোরো ধান (হাইব্রিড) ও শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ সহায়তা প্রদানের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

আরও পড়ুন-    বিজয়ের মাস শুরু

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, জেলার অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) সাধন কুমার মজুমদার , পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, চানগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাঈদুল ইসলাম খান মামুন এবং সহকারী ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, রবি মৌসুমে বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে বীজ ধান (উফশী), ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। এছাড়া অন্য যেসব কৃষকরা বীজ ধান (হাইব্রিড) নিতে ইচ্ছে পোষণ করেন, তাদেরকে জনপ্রতি ২ কেজি করে বোরো ধান (হাইব্রিড) বিতরণ করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…