গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ব্যারিস্টার হলেন ব্রিটিশ-বাংলাদেশি ফারহানা আহমদ

নাজির আহমেদঃ
November 28, 2022 12:54 pm
Link Copied!

বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা আহমদ ব্রিটেনে মাত্র ২২ বছর বয়সে বিশ্বখ্যাত অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন থেকে ব্যারিস্টার হয়েছেন।

বৃহস্পতিবার এই ফল প্রকাশ হয়েছে। বার-এট-ল করার পাশাপাশি মাস্টার অব লজ (এলএলএম) অত্যন্ত কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন তিনি।

ফারহানা আহমদ গত বছর লন্ডন ইউনিভার্সিটির দ্য সিটি ল স্কুল থেকে এলএলবি (অনার্স) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন। কিছু বিষয়ে তিনি তার ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন।

আরও পড়ুন-    লক্ষ্মীপুরে বেগুনি রঙের ধান ক্ষেত দেখতে ভিড়

লন্ডনে জন্ম নেওয়া ব্যারিস্টার ফারহানা আহমদের পৈত্রিক নিবাস বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামে। তিনি বিলেতের নিউহ্যাম কাউন্সিলের সাবেক কাউন্সিলর ও আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ ও কবি সালমা আহমদের দ্বিতীয় সন্তান। পাঁচ ভাই-বোনের মধ্যে ব্যারিস্টার ফারহানা আহমদ দ্বিতীয়।

এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফারহানা আহমদ বলেন, এ পর্যন্ত আসতে যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

ফারহানার স্বপ্ন তিনি ভবিষ্যতে ব্রিটিশ হাইকোর্টের বিচারপতি হবেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…