গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বাংলাদেশে এখন মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ ডলার

Link Copied!

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী, মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার।

আজ সোমবার (১৪ নভেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২১-২২ অর্থবছরের কার্যাবলি-সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তগুলো জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আরও পড়ুন-    ভূরুঙ্গামারীতে বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন

প্রতিবেদনের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছর শেষে দেশে খাদ্যশস্য মজুত ছিল ১৬ দশমিক শূন্য ৭ লাখ মেট্রিক টন, যা আগের বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ বেড়েছে। গত অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২১ দশমিক শূন্য ৩ মার্কিন ডলার। এটি তার আগের বছরের চেয়ে কমেছে।

২০২০-২১ অর্থবছরে প্রবাসী আয় ছিল ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। তবে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলারে। এ রকমভাবে অর্থনীতির নানা তথ্য তুলে ধরা হয় ওই প্রতিবেদনে।

আসন্ন সংকটের আশঙ্কা নিয়েও এই প্রতিবেদন উপস্থাপনের সময় আলোচনা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…