গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

পিরোজপুরের কাউখালীর এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

Link Copied!

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের সদস্য মামুন হাওলাদার (৪৬) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মামুন হাওলাদার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামের মৃত মেনাজ উদ্দিন হাওলাদারের পুত্র এবং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য।

আজ সোমবার (৩১ অক্টোবর) আনুমানিক সকাল সাড়ে ১০ ঘটিকার দিকে ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া আজাহারিয়া দাখিল মাদ্রাসার দক্ষিন পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান।

এ সময় কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন-  স্বপ্ন পূর্ণ হল না আর বিষ খাইতে চাওয়া সেই রাশি আক্তারের

পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, মামুন হাওলাদার বাড়ি থেকে বের হয়ে ভান্ডারিয়া উপজেলার সংযোগ সড়ক হয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আজাহারিয়া মাদ্রাসার সামনে পৌছালে দুর্বৃত্তরা গাছ ফেলে পথ অবরোধ করে রাখে। নিহত মামুন হাওলাদার রাস্তা বন্ধ দেখলে মটরসাইকেল থেকে নেমে পড়েন। এসময় পাশে ওত পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। শরীর থেকে তার বাম পা বিচ্ছিন্ন করে পাশের ডোবায় ফেলে রাখে। কুপিয়ে তাঁর মুখমণ্ডল থেঁতলে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায় তারা। ঘটনা স্থলেই তিনি মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ভান্ডারিয়া সার্কেল) মোঃ ইব্রাহিম সাংবাদিকদের জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটে পারে। মটরসাইকেল এর ড্রাইভার মোঃ সজলকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ এবং আলামত সংগ্রহ করা হচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করা হবে।

এ ছাড়াও ঘটনা স্থলে, সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বিশ্বাস ছাড়াও পিবিআই, সি আই ডি, র‍্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…