গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গুজরাট ব্রিজ ভেঙে নিহত বেড়ে ১৪১, উদ্ধার ১৭৭

Link Copied!

ভারতের গুজরাটে মরবিতে রোববার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় ব্রিটিশ আমলের একটি ঝুলন্ত সেতু ভেঙে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে। এছাড়া ১৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ধারণা।

সোমবার (৩১ অক্টোবর) ভারতীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন-  আল্লাহ্, দয়া করে আমাকে হেদায়েত দান করুনঃ প্রভা

গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংগাভি সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সেতু ভেঙে পড়ার ঘটনায় একটি মামলা হয়েছে। এর পাশাপাশি ঘটনা তদন্তে পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, এই সেতু জনসাধারণের জন্য চালু করার আগে প্রশাসনের কাছ থেকে সবুজ সঙ্কেত নেওয়া হয়নি। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে কোনও ‘ফিটনেস সার্টিফিকেট’ নেওয়া হয়নি। রোববার সন্ধ্যার বিপর্যয়ের অন্যতম কারণ হিসাবে কর্তৃপক্ষের এই গাফিলতিকে দায়ী করছেন কেউ কেউ।

আরও পড়ুন-  কুড়িগ্রামে শীতকালীন সবজি চাষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

সংস্কারের পর এই সেতুটি ফের চালু হওয়ার ৬ দিনের মাথায় এই বিপর্যয়। সঙ্কীর্ণ সেতুটিতে রবিবার সন্ধ্যায় প্রায় ৫০০ মানুষ উঠে পড়েছিলেন বলে দাবি। যাদের অধিকাংশই পর্যটক। স্থানীয় সময় বিকেল ৬টা ৪২ মিনিটে ভেঙে পড়ে ব্রিটিশ আমলে নির্মিত সেতুটি ঘটে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সেতুর উপর দাঁড়িয়ে কীভাবে লাফালাফি করছেন অনেকে। এর পরেই নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি।

আরও পড়ুন-  মঠবাড়িয়ায় ব্যাবসায়ীর লাশ উদ্ধার

এ দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সচিবালয় থেকে একটি বিবৃতি বলা হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এবং পরিস্থিতির দিকে সজাগ নজর রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দিয়েছেন। এছাড়া নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…