গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নকশা খোদাইকৃত ২৭০০ বছরের শিলালিপির সন্ধান

Link Copied!

প্রত্নতাত্ত্বিকরা ইরাকের উত্তরাঞ্চলে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মসুল থেকে নকশা খোদাই করা ২৭০০ বছর পুরনো শিলালিপির সন্ধান পেয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) একজন প্রত্নতাত্ত্বিক বলেন, ওই শিলালিপিগুলো আসুরীয় সাম্রাজ্যের সময়কার যুদ্ধের দৃশ্য ও গাছ খোদাই করা রয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

জানা গেছে, মসুল থেকে খোদাইকৃত ঐ মার্বেলের স্লাবগুলোর সন্ধান পান বিশেষজ্ঞদের একটি দল। প্রাচীন মাশকি ফটক পুনঃসংরক্ষণে কাজ করছে দলটি। ২০১৬ সালে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপ ঐ ফটকটি গুড়িয়ে দিয়েছিল।

পুনঃসংরক্ষণ কাজের প্রধান ফাদহিল মোহাম্মদ বলেছেন, দলটি ‘শিলালিপি, আলংকারিক অঙ্কন এবং লেখাসহ আটটি ম্যুরাল’ আবিষ্কার করে অবাক হয়ে গেছে। মাশকি গেট ছিল মেসোপটেমিয়ার ঐতিহাসিক অঞ্চলের এই অংশের একটি প্রাচীন আসুরীয় শহর নিনেভের বৃহত্তম গেটগুলোর মধ্যে একটি।

আরও পড়ুন-   নভেম্বরে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশা প্রতিমন্ত্রীর

নকশা খোদাই করা শিলালিপিগুলোর একটিতে দেখা যায়, একজন যোদ্ধা একটি তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছে। আর অন্য শিলালিপিগুলোতে তালগাছ খোদাই করা রয়েছে।
ফাদহিল আরো বলেন, এ ম্যুরালগুলোর লেখা রাজা সেনাকেরিবের শাসনামলে নির্মিত বা তৈরি করা হয়। রাজা সেনাকেরিব নব্য-আসুরিয়ান সাম্রাজ্যের রাজা ছিলেন। তিনি ৭০৫ থেকে ৬৮১ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসন করেন।

একজন প্রত্নতাত্ত্বিক বলেন, ঐ শিলালিপিগুলো আসুরীয় সাম্রাজ্যের সময়কার যুদ্ধের দৃশ্য ও গাছ খোদাই করা রয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…