গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পিরোজপুরে এক ঘন্টার জন্য পুলিশ সুপারের প্রতিকী দায়িত্ব অর্পণ

Link Copied!

রবিবার (২৩ অক্টোবর) জেলা পুলিশ অফিস সম্মেলন কক্ষে এনসিটিএফ এর উদ্যোগে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মালিহা তানজীম কে এক ঘন্টার জন্য পুলিশ সুপারের প্রতিকী দায়িত্ব অর্পণ করা হয়। গার্লস টেকওভার বা পুলিশ সুপারের প্রতিকী দায়িত্ব অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম-সেবা) পুলিশ সুপার, পিরোজপুর।

এ সময় স্কুল ছাত্রী মালিহা তানজীম এক ঘন্টার প্রতিকী পুলিশ সুপারের দ্বায়িত্ব নিয়ে পিরোজপুর জেলা পুলিশকে নারী-শিশু বান্ধব মডেল জেলা করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

আরও পড়ুন- মদনের দুই গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ আহত ৫০ জন

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পিরোজপুর জেলা নারী ও শিশু বান্ধব রাখতে জেলা পুলিশ, পিরোজপুর বদ্ধপরিকর। তিনি বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, বিট পুলিশিং সভা, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং, নারী ও শিশু হেল্প ডেস্ক সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, যা আজকের প্রতিকী পুলিশ সুপারও প্রস্তাবনা দিয়েছেন। তিনি শিশু কিশোরদের এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান পিপিএম-সেবা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ এনসিটিএফ এর সদস্যবৃন্দ।

শীর্ষসংবাদ/নয়ন
biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…