গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উপায়-এর সাথে সিলেট শিক্ষা বোর্ডের চুক্তি স্বাক্ষরিত

Link Copied!

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার উপায় এবং সিলেট মাধ্যমি ও উচ্চ মাধ্যমি শিক্ষা বোর্ডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

স্বাক্ষরিত ঐ চুক্তি অনুযায়ী সিলেট শিক্ষা বোর্ডের সকল প্রকার শিক্ষকদের সম্মানী (প্রশ্ন প্রণয়নকারী, মডারেটর, পরীক্ষক ইত্যাদি) উপায়-এর মাধ্যমে বিতরণ করা হবে। সিলেট শিক্ষা বোর্ডের চার শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষককরা সারা বছর তাদের উপায়-একাউন্টের মাধ্যমে সম্মানী পাবেন।

আরও পড়ুন- সাতক্ষীরায় ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০০ কিমি বেড়িবাঁধ

উপায়-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার, সিলেট শিক্ষা বোর্ডের সেক্রেটারি প্রফেসর মোঃ কবির আহমেদ, উপায়-এর পর্ষদ সদস্য এটিএম তাহমিদুজ্জামান, চীফ ফিন্যান্সিয়াল অফিসার সৈয়দ মোঃ এনামুল কবির, উপদেষ্টা জিষ্ণু রায় চৌধুরী এবং সহকারী পরিচালক হাসান মোহাম্মদ জাহিদ।

আরও পড়ুন- ৯ম বর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব

২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। উপায় এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমনঃ ক্যাশ-ইন,
ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ এবং মোবাইল রিচার্জ ছাড়াও ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো এক্সক্লুসিভ সেবা গ্রহণ করতে পারছেন।- বিজ্ঞপ্তি

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…