গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জেলা পরিষদ নির্বাচনঃ নেত্রকোনা সাধারণ সদস্য পদে টিটু, সংরক্ষিত মহিলা সদস্য পদে ফরিদা ইয়াসমিন নির্বাচিত

Link Copied!

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে টিটু, সংরক্ষিত মহিলা সদস্য পদে ফরিদা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) ৭৩ ভোট পেয়ে তালা প্রতীকে উপজেলা যুবলীগ নেতা এস.এম মনিরুল হাসান (টিটু) নির্বাচিত হন। এসময় তার নিকটতম প্রতিদ্বন্দি উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান বগী টিউবয়েল প্রতীকে ৪৪ ভোট পায়।

আরও পড়ুন- যার যতটুকু জমি আছে আপনারা তাতে কিছু না কিছু চাষাবাদ করেনঃ প্রধানমন্ত্রী

জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসন-৩ মদন, কেন্দুয়া, খালিয়াজুরী ও মোহনগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নির্বাচনে সংরক্ষিত আসনে ফরিদা ইয়াসমিন ২৩৭ (ফুটবল প্রতীক) ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এসময় তার নিকটতম প্রতিদ্বন্দি সাবেক জেলা পরিষদ সদস্য আয়েশা আক্তার ১৯৯ ভোট পান। এ আসনে তিন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

প্রিসাইডিং অফিসার কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ইভিএম এ ভোট গ্রহণ সম্পন্ন হয়। সদস্য পদে এস.এম মনিরুল হাসান (টিটু) ৭৩ ভোট এবং সংরক্ষিত মহিলা আসন-৩ এ ফরিদা ইয়াসমিন ২৩৭ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…