গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ইউক্রেনকে দেয়ার মতো মার্কিন গোলাবারুদের মজুদ শেষের দিকেঃ ফক্স নিউজ

Link Copied!

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার জন্য মার্কিন গোলাবারুদের মজুদ শেষ হয়ে আসছে। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে এমনটিই জানিয়েছে মার্কিন স্যাটেলাইট চ্যানেল ফক্স নিউজ। তারা আরও জানিয়েছে, ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখার ক্ষমতা সমাপ্তির দিকে।

ফক্স নিউজ রোববার এক প্রতিবেদনে বলছে, গত ২৪ ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এরপর থেকেই পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য। তবে এতে তাদের অস্ত্রের মজুদে টান পড়তে শুরু করে বলে মেত দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- চৌহালীতে ২২ জেলেকে এক মাসের জেল

মার্কিন কংগ্রেসের কর্মকর্তা এবং সামরিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে ফক্স নিউজ টিভি আরও জানিয়েছে বর্তমানে ইউক্রেনকে সহায়তা দেওয়ার মতো পর্যাপ্ত সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্রের হাতে নেই। চ্যানেলটি আরও জানিয়েছে অচিরেই যুক্তরাষ্ট্র কিয়েভকে সামরিক অস্ত্র সরবরাহের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হবে। বিশেষ করে হিমার্স রকেট লাঞ্চার, হুইটজার কামান, স্ট্রিঙ্গার এবং জ্যাভলিন ক্ষেপণাস্ত্র সরবরাহ কমিয়ে দেবে।

ফক্স নিউজ আরও জানায় যুক্তরাষ্ট্রের কোনো কোনো অস্ত্রের মজুদ কার্যত শেষ হয়ে গেছে, ওয়াশিংটন তাই উত্তেজনা বৃদ্ধির ব্যাপারে উদ্বিগ্ন।

এর আগেও ব্লুমবার্গ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছেলো, ইউরোপের যেসব দেশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করেছে তাদেরও অস্ত্রের মজুদ ফুরিয়ে গেছে। অস্ত্রের ঘাটতি পূরণ করতে সেসব দেশের কয়েক বছর সময় লাগতে পারে বলে ব্লুমবার্গ জানিয়েছে। এমনকি ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষাও সমস্যার মুখে পড়তে পারে বলে জানায় ব্লুমবার্গ।- পার্সটুডে, ফক্স নিউজ

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…