গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ওয়াশিংটন পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা

Link Copied!

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টের সাংবাদিক পেটুলা ভোরাক কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার নেন।

সেই সাক্ষাৎকার ও প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। এ নিয়ে ৩ অক্টোবর ওয়াশিংটন পোস্টেই একটি প্রবন্ধ লিখেন সাংবাদিক পেটুলা ভোরাক।

তিনি তার প্রবন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন। কিভাবে প্রধানমন্ত্রী একজন নারী হয়েও বাংলাদেশের মতো একটি জনবহুল দেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সেটি উল্লেখ করেছেন তিনি।

তাছাড়া প্রধানমন্ত্রীর বাইরেও তিনি কিভাবে একজন মা ও একজন দাদী, নানীর ভূমিকা পালন করে যাচ্ছেন সেটিও উল্লেখ করেছেন পেটুলা।

পেটুলা লিখেছেন, আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে একজন প্রধানমন্ত্রী কীভাবে অন্য সাধারণ একজন দাদীর মতো হওয়ার সময় পান? জবাবে তিনি বলেন, আমি তাদের জন্য রান্না করি। মুরগী বিরিয়ানি… আমার ছেলের বাড়িতে, আমার নিজের রান্নাঘর আছে; সেটা শুধু আমার জন্যই।

আরও পড়ুন- গ্রিড বিপর্যয়: লক্ষ্মীপুরে দশ ঘন্টা বিদ্যুৎহীন

তাছাড়া রোহিঙ্গাদের নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সেটি উল্লেখ করে এ সাংবাদিক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিবির জীবন ভালো না। তারা (রোহিঙ্গারা) তাদের দেশে ফিরতে চায়।

তাছাড়া যুক্তরাষ্ট্রের অভিবাসী পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের রোহিঙ্গাদের তুলনা করা যায় না বলেও সেটি উল্লেখ করেন শেখ হাসিনা।

নারী অধিকার, বাসস্থান নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হওয়ার বিষয়টি উল্লেখ করেন এ সাংবাদিক।- ওয়াশিংটন পোস্ট

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…