গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জঙ্গিরা র‌্যাবের চেয়ে বেশি স্মার্ট নয়ঃ র‌্যাব ডিজি

Link Copied!

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

আজ সোমবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে পূজা মণ্ডপের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।র‌্যাব ডিজি বলেন, জঙ্গিরা যতই স্মার্ট হোক না কেনো র‌্যাব তার চেয়েও বেশি স্মার্ট ও দক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের গুজব রুখে দিতে র‌্যাবের সাইবার দল প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

র‌্যাব ডিজি আরও বলেন, যেসব যুবক ঘর ছেড়েছে তারা নজরদারিতে রয়েছে। পূজার পর ভালো খবর দেয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন- ইয়ানের আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য

সব কিছু বিবেচনায় পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে উল্লেখ করে ডিজি বলেন, যারা ঘর ছেড়েছেন তাদের মনিটরিং করা হচ্ছে। পূজার শেষে কিছুদিনের মধ্যে ভালো কিছু রেজাল্ট আমরা দিতে পারবো। আমরা এটা নিয়ে কাজ করছি।

র‌্যাব ডিজি বলেন, জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাজ করে যাচ্ছি। এখানে সব ধর্মের বর্ণের মানুষ যেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে সেজন্য র‌্যাব ফোর্সেসসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ রয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…