গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

“শীর্ষ সংবাদে” খবর প্রকাশে ফরিদপুরের সেই ব্রীজের মেরামত কাজ শুরু

Link Copied!

ফরিদপুর কৃষ্ণনগর মৃত্যু কূপে পরিণত হয়েছে ব্রীজ; সুফল শুধু ধান, পাট ও মরিচ শুকানোর কাজে এই শিরোনামে গত ১৮ সেপ্টেম্বর “শীর্ষ সংবাদ” অনলাইন নিউজ পোর্টালে খবর প্রকাশের পর কতৃপক্ষের নজরে আনলে সংযোগ সড়কটির কাজ শুরু করেছেন ফরিদপুর এলজিইডি।

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভূয়ারকান্দি দাখিল মাদ্রাসা সড়কে কুমার নদীর উপর আরসিসি গার্ডার ব্রীজ ওঠার সংযোগ সড়কটি বৃষ্টিতে ধসে এখন মৃত্যু কূপে পরিণত হয়েছে। ব্রীজের সুফল এর জায়গায় কুফল ভোগ করছেন এলাকাবাসী। ব্রীজটি ব্যবহার হচ্ছে এখন ধান, পাট ও মরিচ শুকানোর কাজে।

১লা অক্টোবর রবিবার বেলা ১২ টায় বিষয়টি ফরিদপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী এম. ফারুক হোসেনকে জানানো হলে তিনি শীর্ষ সংবাদকে বলেন, আমি বিষয়টি নোট করে রেখেছিলাম। পরে জায়গাটিতে ইঞ্জিনিয়ার পাঠিয়ে ব্যবস্থা নেই। আমাদের বাজেট নেই। তাই জনগনের স্বার্থে আপাতত চলাচলের একটু ব্যবস্থা করেছি। পরে বাজেট এলে পুনঃসংস্কারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন- ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ১৭৪

স্থানীয় বিল্লাল কবিরাজ জানান, শীর্ষ সংবাদ অনলাইন নিউজ পোর্টালে আমাদের এই ব্রীজ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় আমরা খুবই খুশি হয়েছি। পাশাপাশি ব্রীজের গোড়ায় ধসে যাওয়া সড়কটি মেরামত করা দেখে আরও ভালো লাগছে।

ভূয়ারকান্দি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক তাইফুর রহমান মজনু বলেন, সংবাদ প্রকাশের পর, এখানে ফরিদপুর এলজিইডি থেকে ইঞ্জিনিয়ার এসে দেখে গেছেন। পরে সংযোগ সড়ক মেরামতের কাজ শুরু করেছে। আপাতত গাড়ি চলাচলের উপযোগী করা হয়েছে। পুরোপুরি এখনো ঠিক হয় নাই। আশাকরি এখন ঠিক করে দিবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ