গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কাবুলে শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৯

Link Copied!

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হন আরও অনেকে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার কাবুলের পশ্চিমে দাশত-ই-বারচি এলাকায় ‘কায শিক্ষাকেন্দ্রে’ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এদিন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি পরীক্ষার জন্য অংশ নেয়।

এলাকাটিতে বেশিরভাগই হাজরা সংখ্যালঘু সম্প্রদায়ের, এই গোষ্ঠীকে লক্ষ্য করে সাম্প্রতিক বছরগুলোয় হামলার ঘটনা বেড়েছে। শুক্রবারের ঘটনায় এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী আইএস আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।

আরও পড়ুন- হেফাজত নেতা মামুনুল হকের মুক্তি দাবি

হামলার নিন্দা জানিয়ে তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছেছে। এলাকাটি ঘিরে রেখেছে তারা। হামলায় জড়িত সন্দেহ এখন পর্যন্ত কেউকে আটক করা যায়নি।

গত বছরের আগস্টে আশরাফ গণির সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান। তাদের দাবি, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। তালেবান সরকারের ক্ষমতায় বসার পর রাজধানীসহ বেশ কয়েকটি প্রদেশে শক্তিশালী হামলা কয়েক মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে মসজিদেও হামলার ঘটনা ঘটেছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…