গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০২২ উদযাপন

Link Copied!

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এক র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। ২৮ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসক চত্বর এলাকা হতে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আশেকুল হক।

আরও পড়ুন- লাঠি নিয়ে রাস্তায় নামা ভালো কোনো উদাহরণ নয়ঃ পরিকল্পনামন্ত্রী

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ রেজভী জামান, এনডিসি জনাব মোঃ আশিকুর রহমান, জেলা সুপার মোঃ আল মামুন, আনসার ভিডিপি কমান্ডার নাদিরা বেগম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনায় বক্তারা সাধারণ জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে সরকারী বিভিন্ন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিদেরকে আরও সদয় হওয়ার আহ্বান জানান। এছাড়াও তারা সাধারণ জনগণকে তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে প্রচার প্রচারণার প্রতি গুরুত্ব আরোপ করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ