গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত ১

Link Copied!

লক্ষ্মীপুরে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো. হানিফ (৬৫) নামে এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় বেল্লাল হোসেন নামে আরও একজন আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ও তেওয়ারীগঞ্জ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈন ভুলু বিষয়টি নিশ্চিত করেন।

মৃত হানিফ কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকার বাসিন্দা। আহত বেলালের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, হানিফ বিকেলে কৃষি কাজ করার সময় ব্জ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান। এসময় বেলাল আহত হয়। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, বজ্রপাতে একজন মারা গেছেন। আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত জানা যাবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…