গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নৌকাডুবিঃ পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১

Link Copied!
পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়াঘাটে নৌকাডুবির ঘটনায় আরও ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬১-তে দাঁড়িয়েছে।

প্রাশসনের হিসাব অনুযায়ী এখনও প্রায় ১৮ জন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত শিশুসহ আরও ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দীপঙ্কর রায় জানান, করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত ৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ শনাক্ত করে পরিবারের কছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিপজ্জনক মোড়ে

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারী ২৮ জন, পুরুষ ১৫ জন ও শিশু ১৮ জন। নৌকাডুবি স্থানের আশপাশ থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে।

নৌকার মাঝির গাফিলাতি ও নৌকায় অতিরিক্ত যাত্রী উঠানোয় এই নৌ দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের দাবি।

এর আগে গত রবিবার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়ায় ডুবে যায় নৌকাটি। শারোদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে নদীর এপার থেকে সনাতন ধর্মের লোকজন দেবীগঞ্জ উপজেলার বোদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন।

মাঝনদীতে গিয়ে নৌকা ডুবু ডুবু অবস্থা দেখে মাঝি আবার ফিরে আসার চেষ্টা করেন। এর মধ্যেই উল্টে যায় নৌকাটি। এতে কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকে ডুবে যায়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন