গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসঃ বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী আটক

Link Copied!

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের গাড়ি চালক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় সংস্থাটির পাঁচজন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। তবে তাদের নাম প্রকাশ করেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে ঐ পাঁচজনকে আটক করা হয়। তবে সেটি গণমাধ্যমে প্রকাশ করেনি ডিবি। অবশেষে রাত ৯টার দিকে বিষয়টি তারা ক্ষুদে বার্তার মাধ্যমে জানায়।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ থেকে এক ক্ষুদে বার্তায় জানানো হয়, বিমানের নিয়োগ পরীক্ষায় পাঁচ জুনিয়র কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত জানাবেন ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।‌

আরও পড়ুন- মিশরীয় তরুণী ডালিয়া এখন নোয়াখালীর পুত্রবধূ

ডিবির একটি সূত্র জানিয়েছে, বিমানের গাড়িচালক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় শুক্রবার উত্তরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিমানের পাঁচজন কর্মকর্তাকে আটক করা হয়। তবে ঘটনাটি প্রকাশ করতে চায়নি ডিবি। গণমাধ্যমের কর্মীরা জেনে যাওয়ায় রাতে খুদে বার্তায় বিষয়টি জানানো হয়।

শুক্রবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি পদে নিয়োগের লিখিত পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিমানে জুনিয়র অপারেটর জিএসই, জুনিয়র টেইলার কাম আপহোলস্টার, জুনিয়র এয়ারকন মেকানিকসহ বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে এ পরীক্ষা নেওয়া কথা ছিল।

এদিকে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক পরীক্ষার্থী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক জানান, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…