গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

শেখ হাসিনার প্রতি দেশের মানুষের পূর্ণ আস্থা রয়েছেঃ ওবায়দুল কাদের

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এ দেশের জনগণের প্রতি শেখ হাসিনার যেমন আস্থা আছে, আমাদেরও জনগণের প্রতি আস্থা রয়েছে। তাই কোনো দলের আস্থার প্রয়োজন নেই।’

ওবায়দুল কাদের সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শ্যামপুর বালুর মাঠে আয়োজিত কদমতলী থানা এবং ৫২, ৫৩, ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন।

‘শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা নেই’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীগের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারা যারা এই দেশে হ্যাঁ/না ভোট করেছেন, ভুয়া ভোটার দিয়ে নির্বাচন করতে চেয়েছেন, ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করেছেন, তাদের শেখ হাসিনার প্রতি আস্থা থাকার দরকার নেই। শেখ হাসিনার প্রতি এদেশের জনগনের আস্থা রয়েছে।’

আরও পড়ুন- মেয়ের জামাই বাড়িতে শশুরের হামলা, নিহত দুই

বিএনপি এখন উভয় সংকটে রয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা সকালে ঘুম থেকে উঠে বিভিন্ন দুতাবাসে গিয়ে বসে থাকে। তাদের কাছে সরকারের বিরুদ্ধে নালিশ করে। নালিশ করে কোনো লাভ নেই। স্বপ্ন দেখা ভালো, কিন্তু আপনাদের স্বপ্ন দেখে লাভ নেই।’

তিনি বলেন, ‘বিএনপি এখন উভয় সংকটে রয়েছে। একদিকে আন্দোলন, অন্যদিকে নির্বাচন। আসলে তাদের তো নেতা ঠিক নেই। আবার ২০ দলীয় জোটের অবস্থাও ভালো না। তারা আসলে কি করবে বুঝতে পারছেন না।’

কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়ার সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম, ঢাকা মহনগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ সভাপতি ডা: দিলীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সদস্য শহিদুল ইসলাম মিলন ও আসমা আকতার কেকা প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন।- বাসস

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…