গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নির্বাচনঃ পিরোজপুরে সালমা রহমান হ্যাপী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

Link Copied!

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী সালমা রহমান হ্যাপী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয় ।

এর মধ্য দিয়ে পিরোজপুর জেলা পরিষদ প্রথমবারের মতো নারী চেয়ারম্যান পেলো। সালমা রহমান হ্যাপী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মধ্যে একমাত্র নারী প্রার্থী।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, রোববার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিলো। সালমা রহমানের প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী মহিউদ্দিন মহারাজ, হাসিনা মনি, আমির হোসেন ও আবদুল্লাহ আল মাসুদ তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। একমাত্র প্রার্থী হওয়ায় সালমা রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন- ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে জর্জিয়া মেলোনি

সালমা রহমান হ্যাপী, পিরোজপুর মহাকুমায় বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী শহীদ ওমর ফারুকের বোন। পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেকের স্ত্রী। তিনি জাতীয় মহিলা পরিষদের পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক এবং পৌর আওয়ামী লীগের সদস্য।

আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে। নির্বাচনে একজন চেয়ারম্যান, সাত উপজেলায় সাতজন সাধারণ সদস্য ও তিনজন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন। জেলায় মোট ভোটার রয়েছে ৭৪৭ জন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…