গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

হিলিতে জুয়া খেলার সময় আটক ৯ জন

Link Copied!

দিনাজপুরের হিলিতে জুয়া খেলার সময় ৯ জনকে আটক করেছে থানা পুলিশ।

আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার আলীহাট ইউনিয়নের আর্দশ ইটাই নামক গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এসময় জুয়া খেলার সামগ্রী ও ২৯ হাজার আশি টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলো উপজেলার আর্দশ ইটাই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে এনামুল হক (৩২) ও তার ভাই সোবহান মন্ডল (৩০), আফতাব উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৩২), নুরুল ইসলামের ছেলে সাদেক আলী (৪৮), চান মিয়ার ছেলে ফরহাদুল ইসলাম (২৮), মৃত আবুল কালাম আজাদের ছেলে শাহাদাত হোসেন (৫০), রিকাবি গ্রামের মৃত আমেদ আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৬), মহেশপুর গ্রামের মৃত আসমান আলীর ছেলে ফারুক মিয়া (৩২), বড় আড়িয়া গ্রামের মৃত আবু তাহের মন্ডলের ছেলে মাহাতাব হোসেন (৪০)।

আরও পড়ুন- ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আবু সায়েম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে উপজেলার ইটাই নামক গ্রামে জুয়ার আড্ডা চলছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় এবং জুয়ার আসর থেকে জুয়া খেলার সামগ্রী ও ২৯ হাজার আশি টাকা জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। এবং আজকে আসামিদের দিনাজপুর বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ