গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ইডেন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

Link Copied!

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আজ রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ইডেন কলেজের অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দু’গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পালটা ধাওয়া চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সংবাদ সম্মেলন চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

আরও পড়ুন- ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

এদিকে ইডেন ছাত্রলীগের সংঘর্ষ সামাল দিতে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ ঘটনায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন।

এর আগে, ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করেন ইডেন কলেজ ছাত্রলীগের একাংশ। কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের সামনে এক সংবাদ সম্মেলনে শাখা ছাত্রলীগের সহসভাপতি সুস্মিতা বাড়ৈ, জান্নাতুল ফেরদৌসসহ অন্য নেত্রীরা এ ঘোষণা দেন। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিও অনাস্থা জ্ঞাপন করেন তারা।

ইডেন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

জানা গেছে, ইডেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সিটবাণিজ্যসহ নানান বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী। এরপরই তার ওপর নির্যাতন নেমে আসে। নির্যাতনের ঘটনা জানাজানি হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। এ সময় তারা ক্যাম্পাসে মিছিল বের করেন। এ ঘটনায় রাতের আঁধারে জনরোষের মুখে হল ছেড়ে পালিয়ে যান সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…