গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে বখাটে নির্মান শ্রমিককে গনপিটুনি

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া পৃথক তিন শিশুকে যৌননিপীড়নের চেষ্টার অভিযোগে এক বখাটে নির্মাণ শ্রমিককে (৪০) গনপিটুনি দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী।

সোমবার (২১ মার্চ) সকাল নয়টায় দুই ছাত্রী (৬-৭) স্কুল থেকে ফেরার পথে রায়পুর পৌরসভার দেনায়েতপুর বাসটা্রমিনাল এলাকার সুপারি বাগানের ভিতরে নির্জন স্থানে ঘটনা ঘটেছে।।

গত দুইমাস আগেও একই বাড়ীর এক মাদরাসা ছাত্রকে (৮) একই প্রলোভনে সুপারি বাগানে বলাৎকারের চেষ্টা করে আবদুল আলী। শিশুটি দুইদিন সদর হাসপাতালে চিকিৎসাধিন ছিলো। তার মা এঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়।

গ্রেফতারকৃত নির্মাণ শ্রমিক যুবক আবদুল আলী উপজেলার চরমোহনা গ্রামের ইয়াকুব আলীর দ্বিতীয় ছেলে। তার স্ত্রীও রয়েছে। ক্ষতিগ্রস্থ শিশুরা পৌরসভার দেনায়েতপুর এলাকার একই বাড়ীর বাসিন্দা। এ ঘটনায় ধর্ষণের চেষ্টার অভিযোগে রায়পুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত দুই শিশু জানায়, প্রতিদিনের মত তারা দুইজনে মিলে স্কুল থেকে বাড়ী ফিরছিলো। এসময় ২০ টাকা দেয়ার লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যৌননিপিড়ন করে আবদুল আলী। এসময় শিশুরা চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে লম্পট যুবককে আটক করে শিশুদের বাড়ীতে নিয়ে গাছের সাথে বেঁধে গনপিটুনি দেয় গ্রামবাসী।

অভিযুক্ত আবদুল আলী বলেন, আমি শয়তানের ধোকায় পড়ে ভূল করেছি। আর ভূল করবো না।

রায়পুর থানার অফিসার ইন চার্জ শিপন বড়ুয়া বলেন, ঘটনার সাথে জড়িত নির্মাণ শ্রমিক আবদুল আলীকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। তার নামে থানায় আরেক শিশুকে যৌননিপিড়নের অভিযোগ রয়েছে। দুই শিশুর এ ঘটনায় নির্যাতিত পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…