গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ট্রেনে উঠতে গিয়ে মা-বাবার সামনে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

Link Copied!

নাটোরের লালপুরে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে কাটা পড়ে ইমতিয়াজ আলী (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে আব্দুলপুর রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমতিয়াজ পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকার অ্যাডভোকেট ইসাহাক আলীর ছেলে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।

আরও পড়ুন- সাফ জয়ী তিন ফুটবলারকে হারানো অর্থের চেয়ে বেশি অর্থ দিলো বাফুফে

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় ইমতিয়াজের মা-বাবা ট্রেনের ভেতরে বসেছিলেন। ঘটনার আকস্মিকতায় তারা নিশ্চুপ হয়ে গেছেন।

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোঃ জিয়াউদ্দিন বলেন, আজ সকাল ৭টা ৫০ মিনিটে রাজশাহীগামী কমিউটার ট্রেন ছেড়ে যেতে শুরু করলে ছেলেটি দৌড়ে গিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করে। এ সময় পা ফসকে প্ল্যাটফর্মের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ