গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

চিনি ও পাম অয়েলের দাম নির্ধারণ

Link Copied!

পাম অয়েল ও চিনির দাম কমিয়ে মূল্য নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পাম অয়েল লিটারে ১২ ও চিনি কেজিতে ৬ টাকা কমানো হয়েছে। আগামী রোববার থেকে কার্যকর হবে নতুন এই দাম।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন- ইরানে ‘হিজাববিরোধী’ বিক্ষোভে নিহত ৩১

এর আগে পাম অয়েলের দাম ১৪৫ টাকা লিটার ছিল। বর্তমানে ১২ টাকা কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য করা হয়েছে ১৩৩ টাকা। এই তেলের মিলগেটের দাম ১২৮ টাকা ও পরিবেশক মূল্য ১৩০ টাকা করা হয়েছে।

অন্যদিকে চিনির দাম সবশেষ গত বছরের ৯ সেপ্টেম্বর নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমানে খোলা বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকায়। নতুন নির্ধারিত দাম অনুযায়ী খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪ টাকা ও প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৯ টাকা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…