গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ৫০

Link Copied!

মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলামসহ ৩০ জন পুলিশ সদস্য রয়েছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জের মুক্তারপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন- ছাদখোলা বাসে বিলবোর্ড লেগে আঘাত পেয়েছেন ঋতুপর্ণা

জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ তাদের মিছিল করতে মানা করলে অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় ৩০ পুলিশ সদস্য আহত হয়েছেন। কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহত ব্যক্তিদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, বিএনপির নেতাকর্মীরা দাবি করছেন তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…