গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ছাদখোলা বাসে বিলবোর্ড লেগে আঘাত পেয়েছেন ঋতুপর্ণা

Link Copied!

সাফজয়ী জাতীয় নারী দলের ট্রফি প্যারেডে ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের পথে বেশ উদযাপন করেই যাচ্ছিল। সবাই বেশ আনন্দ করছিলেন। তবে, এ সময় হঠাৎ বিলবোর্ডে লেগে গুরুতর আঘাত পেয়েছেন দলের মিডফিল্ডার রিতুপর্ণা চাকমা। প্রাথমিক চিকিৎসার পর শঙ্কামুক্ত তিনি।

বাফুফে নির্বাহী ইমরান জানিয়েছেন, বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে ট্রফি নিয়ে আনন্দ উদযাপন করতে করতে বাফুফে যাওয়ার পথে বনানীতে পদচারী সেতুর নিচে দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা বিলবোর্ডে লেগে ঋতুপর্ণার মাথার একপােশ কেটে যায় তার।

আরও পড়ুন- ফরিদপুরে যুবলীগের বিক্ষোভ ও মানববন্ধন

দেরি না করেই রিতুপর্নাকে নিয়ে যাওয়ার হয় সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে। মাথায় তিনটি সেলাই দিতে রিতুপর্নাকে। সেলাইয়ের পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পাঠিয়ে দেয়া হয় বাফুফে ভবনের সংবর্ধনায়।

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ ঢাকায় ফেরে দুপুর ১টা ৪৫ মিনিটে। সেখানে তাদের অভ্যার্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধি দল। সেখান থেকে ছাদখোলা বাসে করে মেয়েরা বাফুফে ভবনের দিকে এগোতে থাকেন। সঙ্গে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে ছিল দর্শনার্থীদের গাড়িবহর।

রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে বেড়ে ওঠা ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন আন্তর্জাতিক পর্যায়ে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…