গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গোবিন্দগঞ্জে ভয়াবহ অঙ্গিকান্ডে দোকানসহ বসতবাড়ী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের সুধারধাব (ফুলপাড়া) গ্রামের মোঃ হাফিজার রহমান ব্যাপারীর ছেলে মামুন ব্যাপারীর ৩৮ হাত টিনসেড বাড়ী পুড়ে ভস্মীভূত হয়েছে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

জানা গেছে গত বুধবার (২১ জুন) দিবাগত রাত অনুমানিক ২ টার দিকে এ অঙ্গিকান্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিক মামুন মিয়া জানান, এ অঙ্গিকান্ডে আমার ঘড়ের ভিতরে থাকা খাট, শোকেচ, আলমিরা, শেলাই মেশিন ফ্রিজ, আসবাবপত্র সহ সমস্ত বাড়ী পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ ছাড়াও বাড়ীর একটি কক্ষ আমার প্রতিবেশী মৃত কাশেম ব্যাপারীর ছেলে জিল্লুর রহমান ব্যাপারী ভাড়া নিয়ে মুদির দোকান করতেছিল যাহা অঙ্গিকান্ডে ভস্মীভূত হয়েছে।

এ বিষয়ে জিল্লুর রহমান জানান, দোকানে নগদ টাকা, ফ্রিজসহ সমস্ত মালামাল পুড়ে শেষ হয়ে গেছে। এতে প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জিল্লুর মিয়া জানিয়েছেন।

আরও পড়ুন-   আ’লীগকে ভোট চুরি করে জিততে হয় নাঃ প্রধানমন্ত্রী

এসব বিষয়ে ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিক মামুন ও ভাড়াটিয়া জিল্লুর রহমান জানান, বিভিন্ন এন জি ও থেকে ঋন নিয়ে বাড়ী ঘর ও ব্যাবসা করেছিল তারা। এখন তারা ঋনের কিস্তি পরিশোধের জন্য দিশেহারা।

ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জহুরুল হক জাহিদ। এ সময় চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ ১০ হাজার টাকা সহায়তা করে এবং আগামীতে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেয় এবং বিপদে ধর্য ধারন করার জন্য শান্তনা প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন জানান, অঙ্গিকান্ডের ঘটনাটি অবগত হয়েছি। প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ২ বান্ডিল ঢেউ টিন প্রদান করা হয়েছে। এ ছাড়াও পূর্নবাসনের জন্য সরকারী ভাবে সহায়তা করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…