গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শেহবাজ শরিফের

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে দুই নেতার দেখা হলে শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শেহবাজ।

পরে ব্রিফিংয়ে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম সাংবাদিকদের বলেন, রানির শেষকৃত্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা হয়েছে। তিনি (পাকিস্তানের প্রধানমন্ত্রী) অনেক বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন পাকিস্তান সফর করার জন্য।

আরও পড়ুন- নেপালে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লন্ডনে অবস্থান করছেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত কথাবার্তা বলেছেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে শেখ হাসিনা দীর্ঘক্ষণ কথা বলেছেন। ক্যামেরন অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফর করতে চান।

মুনা জানান, এছাড়াও সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নসহ বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে কথাবার্তা হয় প্রধানমন্ত্রীর।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…