গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় নিহত ৪৫

Link Copied!

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-নুসরার কয়েকটি অবস্থান লক্ষ্য করে রাশিয়ার জঙ্গিবিমান কয়েক দফা হামলা চালিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার রুশ বাহিনীর এ হামলায় কমপক্ষ্যে ৪৫ জন জঙ্গি নিহত হয়েছেন। খবর তাসনিমের।

সিরিয়ায় রাশিয়ার রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান মেজর জেনারেল ওলেগ ইয়েগোরোভ জানান, রাশিয়ার বিমান হামলা এই সন্ত্রাসীদের তিনটি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে।

আরও পড়ুন- কবুতর পালনে শিক্ষার্থীরা বেশি আগ্রহী; উলিপুরে কবুতর বেচা-কেনা জমজমাট

ইদলিব প্রদেশের আরমানাজ এলাকার শেখ ইউসুফ নামে একটি গ্রামে এই হামলা চালানো হয়।

জেনারেল ইয়েগোরোভ জানান, রাশিয়ার বিমান হামলায় সন্ত্রাসীদের অস্ত্র এবং সামরিক সরঞ্জামের কয়েকটি গুদাম ধ্বংস হয়।

এছাড়া, ৪৫ জনের বেশি সন্ত্রাসী নিহত হয় যার মধ্যে কমান্ডার বিলাল সাঈদ এবং আবু দুজান আল দিরি রয়েছে।

মেজর জেনারেল ইয়েগোরোভ জানান, নিহত সন্ত্রাসীরা ইদলিবের নিরাপদ অঞ্চলে হামলা চালাতো এবং সিরিয়ার সেনা ও বেসামরিক জনগণকে হত্যা করতো। পাশাপাশি এসব সন্ত্রাসী সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সংঘবদ্ধভাবে হামলা চালাতো।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…