গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

দগ্ধ রনিদের চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড

Link Copied!

গ্যাস বেলুনে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের চিকিৎসায় ১৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। রবিবার হাসপাতালটির সমন্বকারী ডা. সামন্ত লাল সেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

১৩ সদস্যের মেডিকেল বোর্ডে রয়েছেন- ডা. আবুল কালাম (পরিচালক ও অধ্যাপক), ডা. সামন্ত লাল সেন (সমন্বয়কারী), ডা. রায়হানা আউয়াল (অধ্যাপক), ডা. মুহাম্মদ নওয়াজেস খান (অধ্যাপক), ডা. আতিকুল ইসলাম (অধ্যাপক), ডা. মোহাম্মদ রবিউল করিম খান (সহযোগী অধ্যাপক), ডা. মোহাম্মদ হেদায়েত আলী খান (সহযোগী অধ্যাপক), ডা. তানভীর আহমেদ (সহযোগী অধ্যাপক), ডা. প্রদীপ চন্দ্র দাস (সহযোগী অধ্যাপক), ডা. আমিনুল ইসলাম (সহকারী অধ্যাপক, রিসপেরেটরি মেডিসিন, ঢাকা মেডিকেল), ডা. মনির হোসাইন (সহকারী অধ্যাপক, হেমাটোলজি, ঢাকা মেডিকেল), ডা. মুহাম্মদ শায়েস্তা আলী খান (সহকারী অধ্যাপক, মেডিসিন) এবং ডা. বীণা সরকার (জুনিয়র কনসালটেন্ট মেডিসিন, নেফ্রোলজি)।

এর মধ্যে উপরে উল্লেখিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসক বাদে বাকি ১১ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দায়িত্বরত।

শুক্রবার বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন ‘মীরাক্কেল’ খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন।

আরও পড়ুন- শঙ্কামুক্ত নন মীরাক্কেলের রনিঃ চিকিৎসক

দুর্ঘটনার পর দগ্ধদের প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে রনি এবং মোশাররফ হোসেন নামে একজনকে এবং পুলিশ সদস্য জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

এর মধ্যে রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে যায় বলে চিকিৎসকরা জানান। তার শ্বাসনালি এবং একটি কান পুড়ে যায়। প্রথমে তাকে আইসিইউতে রাখা হলেও শনিবার দুপুর থেকে স্পেশাল কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে পুলিশ সদস্য জিল্লুর রহমানের শরীরের ১৯ শতাংশ পুড়ে যায়।

ঘটনার পর শনিবার সকালে রনি ও জিল্লুর রহমানকে দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। এ সময় তিনি দগ্ধদের চিকিৎসায় সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…