গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লন্ডনে রানি এলিজাবেথের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা

  • লন্ডনে রানি এলিজাবেথের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা

    লন্ডনে ওয়েস্টমিনস্টার হলে খোলা শোকবইতে সই করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

Link Copied!

যুক্তরাজ্যের সদ্যপ্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে বোন শেখ রেহানা এবং লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিমকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে যান বাংলাদেশের সরকারপ্রধান। এ সময় তিনি রানির মৃত্যুতে খোলা শোক বইয়েও সই করেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি আজ আরো শ্রদ্ধা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ বিশ্বনেতাদের অনেকে।বর্তমানের ওয়েস্টমিনস্টার হলে রাখা হয়েছে ব্রিটিশ রানির মরদেহ। সেখানেই চলছে শ্রদ্ধা নিবেদন পর্ব। আগামীকাল সোমবার ওয়েস্টমনিস্টার অ্যাবিতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- জেলা পরিষদ নির্বাচনঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ২২

গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি ব্রিটেন ছাড়াও আরো ১৪টি রাষ্ট্রের প্রধান এবং বাংলাদেশসহ ৫৬ সদস্যের জোট কমনওয়েলথের প্রধান ছিলেন। টানা ৭০ বছর তিনি রানির আসনে অধিষ্ঠিত ছিলেন।

রানির শেষকৃত্যে অংশ নিতে গত বৃহস্পতিবার লন্ডনে যান শেখ হাসিনা। সেখানকার আনুষ্ঠানিকতা সেরে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…