গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভিয়েতনামের জাতীয় পরিষদের প্রেসিডেন্টের সঙ্গে ওয়ার্কার্স পার্টির বৈঠক

Link Copied!

বাংলাদেশে সফররত ভিয়েতনামের জাতীয় পরিষদের প্রেসিডেন্ট ও ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ভন ডিন হিউ এর সঙ্গে বৈঠক ক‌রে‌ছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দল‌টির এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে। বৈঠক‌টি কখন কোথায় হ‌য়ে‌ছে তা জানা‌নো হয়‌নি।

ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিদলে ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য অধ্যাপক ড. সুশান্ত দাস, মুস্তফা লুৎফুল্লাহ এম পি ও আলী আহমেদ এনামুল হক এমরান।

বৈঠ‌কে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ভন ডিন হিউ স্বাগত বক্তব্যে বলেন, ভিয়েতনামের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের ভাতৃত্ব ও সৌহার্দ্য ঐতিহাসিক।

আরও পড়ুন-   মির্জা ফখরুল-রিজভীসহ আটজনের বিচার শুরু

তিনি বলেন, ভিয়েতনামের জনগণের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে বাংলাদেশের জনগণের সমর্থন সব সময়েই আমাদের সাহস যুগিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও ভিয়েতনামের জনগণের সমর্থন ছিল অটুট। তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক র‌য়ে‌ছে।

‘বাংলাদেশের শ্রমজীবী মানুষের লড়াই এবং জনগণের সব প্রগতিশীল আন্দোলনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভূমিকার জন্য ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির সমর্থন রয়েছে,’ ব‌লেও জানান তি‌নি।

রাশেদ খান মেনন ভিয়েতনাম জাতীয় পরিষদের প্রেসিডেন্ট ভন ডিন হিউ ও তার সঙ্গে সফররত সব সম্মানিত প্রতিনিধিদের বাংলাদেশ সফরের জন্য বাংলাদেশের জনগণ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

আরও পড়ুন-   বিএনপির পর এবার নতুন কর্মসূচি দিলো আওয়ামী লীগ

তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্ক উল্লেখ করে বলেন, ভিয়েতনাম জনগণের সাম্যাজ্যবাদ বিরোধী রক্তক্ষয়ী লড়াই এবং এদেশের জনগণ ও প্রগতিশীল পার্টিগুলোর লড়াই ছিল পরস্পরের পরিপূরক। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল সেই লড়াইয়ের অংশ। তিনি বর্তমান বিশ্ব পুঁজিবাদের নয়া-উদারনীতিবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশের জনগণ ও দুই ভ্রাতৃপ্রতীম পার্টি একই সঙ্গে সংগ্রাম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে দুই দেশের জনগণের দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাসের অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেন। জবাবে ভন ডিন হিউ দু দেশের তরুণ প্রজন্মের মধ্যে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…