গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জবির প্রধান ফটকের সামনে দুর্ঘটনায় নিহত ১, আহত ২

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে বাস ও রিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে একজন নিহত ও দুই জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

রবিবার ১৮ (সেপ্টেম্বর) ভোর ৬ টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাভার পরিবহনের একটি বাস চালক ও যাত্রীসহ একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রিকশাচালককে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেয়া হয়।

সরজমিনে দেখা যায়, ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের মার্কেটের ফটকে বাসটি তুলে দেয়ায় ফটকটি ও একটি দোকান ভেঙে যায়। এছাড়াও রাস্তার পাশে থাকা ট্রাফিক পুলিশের সাইনবোর্ডটিও ভেঙে যায়। এতে বেশ কিছুক্ষণ রাস্তাটি বন্ধ ছিলো এবং যানযটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বাসটি জব্দ করে।

আরও পড়ুন- মান্দায় অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার

জানা যায়, আহত একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী। তার নাম আকাশ দাশ। ন্যাশনাল মেডিকেল থেকে তার মাথার পেছনে ৬টি সিলি দেয়া হয়েছে। তিনি পিঠে এ ঘাড়ে মারাত্মকভাবে আহত হন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) এর ওয়ার্ড মাস্টার মোঃ সাজ্জাদ মিয়া।

তিনি জানান, বাস রিকশার দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তার বাড়ি টুঙ্গিপাড়া। তিনি মুন্সিগঞ্জে থাকতেন। তবে তার নাম জানা যায় নি। তার বাড়িতে খবর দেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সূত্রাপুর থানার ডিউটি অফিসার মোঃ হাসান মিয়া জানান, আমরা বাসটি থানায় এনেছি। তবে চালক ও হেল্পার পলাতক রয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…