গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

৪১০ কোটির সিনেমায় কার পারিশ্রমিক কত?

Link Copied!

বলিউডের খরার মৌসুমে আশার আলো দেখাচ্ছে সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। গত ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর থেকে দর্শকের দারুণ সাড়া পাচ্ছে এটি। ইতোমধ্যে সিনেমাটির বিশ্বব্যাপী আয় ছাড়িয়ে গেছে ২৭০ কোটি রুপি।অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার বাজেট ৪১০ কোটি রুপি। বিশাল এই বাজেটের বড় অংশ পেয়েছেন অভিনয়শিল্পীরা। সিনেমাটিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। এছাড়া বিশেষ একটি চরিত্রে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

সিনেমাটির মুখ্য চরিত্রে আছেন রণবীর। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, তিনি ২৫ থেকে ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এই সিনেমার জন্য। গত জুলাই মাসে তার ‘শামশেরা’ সিনেমাটি মুক্তি পায়। সেটির জন্য তিনি পেয়েছিলেন ১৫ কোটি রুপি। অর্থাৎ ‘ব্রহ্মাস্ত্র’তে দ্বিগুণ অর্থ পেয়েছেন অভিনেতা।

আরও পড়ুন- বলিউড কুমারী মেয়েদের চাইতঃ মহিমা চৌধুরী

আলিয়া ভাট এখন বলিউডের প্রথম সারির অভিনেত্রী। তার ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র মতো নারীকেন্দ্রিক সিনেমা বক্স অফিসে হিট হয়েছে। ফলে পারিশ্রমিকের মাত্রাও উঁচু। তিনি এই সিনেমার জন্য পেয়েছেন ১২ কোটি রুপির মতো।

অমিতাভ বচ্চনের পারিশ্রমিক ওঠা-নামা করে ১০ থেকে ৩০ কোটি রুপির মধ্যে। এই সিনেমার জন্য তিনি নিয়েছেন ৮ কোটি রুপি। দক্ষিণী তারকা নাগার্জুনাকে দেখা গেছে সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে। তার পারিশ্রমিক ১১ কোটি রুপি।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় ভিলেনের ভূমিকায় বাজিমাৎ করেছেন বাঙালি নায়িকা মৌনি রায়। জানা গেছে, তিনি সিনেমাটির জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। তবে অতিথি চরিত্রে অভিনয়ের জন্য শাহরুখ খান কত নিয়েছেন, তা জানা যায়নি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…