গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নিউইয়র্কে আবর্জনার ট্রাকে ধাক্কা খেয়ে বাংলাদেশি তরুণী নিহত

Link Copied!

নিউইয়র্কের কুইন্সে রাস্তা পারাপারের সময় আবর্জনার ট্রাকে ধাক্কা খেয়ে নিশাত জান্নাত (১৯) নামে এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৯ মার্চ) রাতে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন ওই তরুণী। পুলিশ ও পরিবার সূত্রে এই তথ্য জানা গেছে।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, রাত ১২টার দিকে নিশাত রুজভেল্ট অ্যাভিনিউয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রয়্যাল ওয়েস্ট সার্ভিসের একটি স্যানিটেশন ট্রাক তাকে ধাক্কা দেয়। ট্রাকের আঘাতে নিশাত ঘটনাস্থলেই নিহত হন। ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেসের কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন। খবর নিউইয়র্ক পোস্টের।

নিশাতের বড় বোন নওশিন জন্নাত জানান, আমাদের বাবা-মা ভীষণ ভেঙে পড়েছে। নওশিন জানিয়েছেন, নিশাত তার কর্মক্ষেত্র থেকে ফিরছিলেন। তিনি জ্যামাইকার পার্সন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন।

নিশাত রাত ১১টার দিকে কাজ থেকে বের হওয়ার পর বাড়ি না ফেরায় তার বোন তার ফোনের অবস্থান ট্র্যাক করে রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। নিশাতের বোন আরও জানিয়েছেন, নিশাত সবসময় আশাবাদী ছিলেন এবং মানুষকে আল্লাহর ওপর বিশ্বাস রাখতে বলতেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিসট্রিক্ট কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনার তদন্ত করছে।

রয়্যাল ওয়েস্ট সার্ভিসের মালিক প্রতিষ্ঠান ওয়েস্ট কানেকসন্স একটি বিবৃতিতে জানিয়েছে, তারা পুলিশকে তদন্তে সহযোগিতা করছে। তারা আরও বলেছেন, কুইন্সে আজ যে ট্র্যাজিক ঘটনা ঘটেছে, আমরা গভীরভাবে দুঃখিত। সমস্ত পক্ষের গোপনীয়তা এবং চলমান তদন্তের স্বার্থে আমরা এই মুহূর্তে আরও কোনো মন্তব্য করছি না।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…