গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ঈদযাত্রা হলো শেষযাত্রা: কুমিল্লায় প্রাণ গেল লক্ষ্মীপুরের মা ও দুই শিশুর

Link Copied!

কুমিল্লার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ জনের মধ্যে লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনসহ চারজনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন শিশু রয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নিহতরা হলেন—লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা গ্রামের বুদ্দিনগর এলাকার লাইজু বেগম (২৬), তার দুই মেয়ে খাদিজা আক্তার (৬) ও ময়িরম আক্তার (৩)। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কমলনগর উপজেলার চর কালকিনি গ্রামের সিরাজুদৌলার মেয়ে ছায়েদা আক্তার (৯)।

স্বজনরা জানান, ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে বাড়িতে এসেছিলেন লাইজু বেগম। পরে ঢাকায় এসে তাদের লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাসে তুলে দেওয়া হয়। গভীর রাতে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে উদ্বেগ বাড়ে। পরে খোঁজ নিয়ে জানা যায়, বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। হাসপাতালে গিয়ে স্বজনরা জানতে পারেন, একই পরিবারের তিনজনই আর বেঁচে নেই।

অন্যদিকে, নিহত শিশু ছায়েদা আক্তারের পরিবারও ঈদের ছুটিতে বাড়ি ফিরছিল। দুর্ঘটনায় ছায়েদা নিহত হলেও তার পরিবারের আরও তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—সিরাজুদৌল্লা (৫০), রাজিয়া বেগম (৩৬) ও আপনান আক্তার (১৮)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রোববার (২২ মার্চ) ভোরে কুমিল্লা সদর উপজেলার জাঙ্গালিয়া–কচুয়া এলাকায় একটি রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে চলন্ত ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনায় একাধিক পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 298

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…