গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে পরিবহন মালিকদের সঙ্গে জেলা পুলিশের ঈদ প্রস্তুতি সভা

Link Copied!

পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনকে সামনে রেখে জেলা পুলিশ আজ লক্ষ্মীপুরের পরিবহন মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভা করেছে।

আজ সোমবার (১৬ মার্চ) জেলা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ আবু তারেক, উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা, ওসি ডিবি সাহাদাত হোসেন টিটো, টিআই (প্রশাসন) মোঃ কামরুল হাসান পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় ঈদের সময় যাত্রী নিরাপত্তা, যানবাহনের নিয়ম-নীতি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

জেলা পুলিশ পরিবহন মালিকদের সঙ্গে সমন্বয় রেখে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহন নিশ্চিত করার অঙ্গীকার জানায়।

পুলিশ সুপার মোঃ আবু তারেক বলেন, “আমরা চাই লক্ষ্মীপুরবাসী নিরাপদ ও সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারুক। পরিবহন মালিকদের সঙ্গে সমন্বয় জরুরি।”

পরিবহন মালিকরাও তাদের পক্ষ থেকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

শীর্ষ সংবাদ | নয়ন

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 340

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…