গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গ্লাভস-হেলমেট ছুড়ে মেরে শাস্তি পেলেন সালমান

Link Copied!

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বিতর্কিত রানআউটের পর মেজাজ হারিয়ে শাস্তি পেলেন পাকিস্তানের ব্যাটার সালমান আলী আগা। আউট হওয়ার ক্ষোভে মাঠে গ্লাভস ও হেলমেট ছুড়ে মারায় তাকে আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুইপমেন্টের দায়ে ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ তাকে এই শাস্তি প্রদান করেন। সালমান নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। গত দুই বছরের মধ্যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এটিই তার প্রথম ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। মেহেদী হাসান মিরাজের বলটি সোজা ব্যাটে খেলেছিলেন মোহাম্মদ রিজওয়ান। মিরাজ পা দিয়ে বলটি থামিয়ে দেন। এ সময় ক্রিজের বাইরে থাকা সালমান ও মিরাজ দুজনেই বলের দিকে হাত বাড়ান। তবে মিরাজ দ্রুত বলটি তুলে নিয়ে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দেন। তৃতীয় আম্পায়ার যাচাই করে সালমানকে রানআউট ঘোষণা করেন।

এমন অদ্ভুত আউটে চরম বিস্মিত ও ক্ষুব্ধ হন সালমান। ক্ষুব্ধ হয়ে হেলমেট ছুড়ে মারেন এবং চিৎকার করে গালিগালাজ করতে থাকেন। মাঠে লিটন দাসের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়। এরপর সাজঘরে ফেরার পথে বাউন্ডারি লাইন পেরিয়ে আবারও নিজের সরঞ্জাম মাটিতে আছাড় মারেন এই পাকিস্তানি ব্যাটার।

উল্লেখ্য, শুক্রবারের এই ম্যাচে বাংলাদেশকে ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে পাকিস্তান। আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অঘোষিত ফাইনাল।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ