গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

যুক্তরাষ্ট্রের তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি ইরানের

Link Copied!

‘খারগ দ্বীপ’-এ হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদফতরের এক মুখপাত্র এ হুমকি দেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র বলেন, যদি ইরানের তেল অবকাঠামোর ওপর হামলা হয়, তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে যেসব তেল ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন কোম্পানির অংশীদারিত্ব আছে বা যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে, সেগুলো ধ্বংস করে দেওয়া হবে।

মুখপাত্র আরও বলেন, ইরানের তেল স্থাপনায় হামলা হলে অঞ্চলের সব তেল ও জ্বালানি অবকাঠামো, যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত, সেগুলো ধ্বংস হয়ে ছাইয়ে পরিণত হবে।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ মার্চ) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে এই দ্বীপে মার্কিন হামলার দৃশ্য দেখা যায়। সিএনএন-এর ভৌগোলিক বিশ্লেষণে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, মার্কিন হামলার পরও ‘খারগ দ্বীপ’র তেল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

সূত্রঃ আল জাজিরা

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…